STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Abstract Tragedy Crime

3  

Apurba Kr Chakrabarty

Abstract Tragedy Crime

অজানা পথে পর্ব ২

অজানা পথে পর্ব ২

3 mins
249

বিনয় খাবারে হাত দেবার আগেই বলল

 "ময়না আর একটা প্লেট আনো।এত খাবার রাতে খাই না।"

ময়না হেসে বলে,  "বাবু আপনি খান,যেটা পরে থাকবে আমি খাব।"


"না না এঁটো খাবে কেন!"


"আমার কোন অসুবিধা নেই। আপনি আগে যতটা পারেন খান, আমার বললাম তো বাবু তেমন ক্ষিদে নেই।"


বিনয় বলল, "ঠিক আছে আমি বেল টিপে বয়কে ডাকছি।ও একটা প্লেট দিয়ে যাক।"


ময়না হেসে বলে

"কেন বাবু এত সমীহ করছেন! এত সব ঘৃনা ভয় থাকলে এ লাইনে থাকা যায় নাকি! কত মানুষের যে কত বিকৃতি কী আর বলব সব সহ্য করতে হয়।

একটা রাত পাঁচশো টাকায় মনে করে আমাকে যেন কিনে নিয়েছে।আবার খুব ভদ্রলোক আছেন। তবে আপনার তো এমন হয়না, আপনি তো আমাকে ছুঁতে দিলেন না! পোষাক আসাক খুলতেও নিষেধ করেছেন। "


"আমি তো বললাম তোমাকে দেখে আমার ভোগ নয় !ছেলের নতুন মা মনে হল, খুব বিশ্বাস দরদী মা হিসাবে দেখতে চাইছি। তোমাকে কোন অপমান নয়, তোমার শ্রমের যোগ্য মুল্য সম্মান আমি দেবো।"


"আমাকে একবার দেখেই এত বিশ্বাস কেন বাবু !"


"আমার একটা কী জানি জাদুবল বল বা ক্ষমতা যাই বলো আছে।মানুষের মুখ দেখলেই আর গলার স্বর শুনে বলে দিতে পারব মানুষটা কেমন।আর আমার পেশার দীর্ঘ অভিজ্ঞতায়, আমার যে এই বিশ্বাস মিলেছে বলতে পারো একশ ভাগ।"


"আমাকে দেখে আর আমার গলার স্বর শুনে কী মনে হয় বাবু!"


"তুমি খুব বিশ্বাসী বিনয়ী,মায়া দয়া সেবা তোমার সহজাত গুন।এক আদর্শ নারী সংসারে যাকে বলে লক্ষ্মী, তুমি ভুল জায়গাতে চলে এসেছ।কীভাবে কেন এ পথে এসেছ আমি জানি না।তবে এ পথে তুমি সুখী নয়,চরম নিরাপত্তা হীন আর ভয়ে এখানে থাকতে বাধ্য হয়ে আছো।"


ময়নার চোখে জল কোন মত গোপন করে বলল,


"আপনার মত এত ভালো দরদী মনের পুরুষ জীবনে প্রথম দেখলাম। আপনার কাছে যে ভাবেই হোক যদি আশ্রয় পাই আমার বাকী জীবন সুখ শান্তিতে কাটবে,আমি নিজেকে আপনার সংসারের সেবায় উজার করে দেবো।"


ময়নার বায়না বিনয় না শুনে একটা আলাদা প্লেট এক হোটেল বয়কে ডেকে আনিয়েছিল। ময়নাকে পুরো অর্ধেক খাবার ভাগ করে তার জন্য আনা প্লেটে দিয়ে , বিনয় খেতে শুরু করল।


ময়না লাজুক নিরীহ মুখে খাবার খেতে খেতে বলল,

"বাবু আপনি তো আমাকে উপভোগ করবেন না, আমি আপনার একটু হাত পা মাথা টিপে আরাম তো দিতে পারি, এমন তো আপনজনরা দেয়।"


বিনয় হাসল,বলল

 "ঠিক আছে সে পরে ভাবব,আজ এসব করার দরকার নেই। আমি বেশ আছি আমার আমার রাত করে ঘুমানোর অভ্যাস, রাতে একটু মোবাইল ঘাঁটি। তোমার ঘুম এলে বিছানার একপাশে ঘুমাতে পারো।"


"আমারও রাতের ঘুম খুব দেরীতে হয়।"


বিনয় বলল,"তুমি অনেক পুরুষদের সাথে রাত কাটিয়েছ, আমি আমার স্ত্রীর ভিন্ন একক ভাবে কোন মেয়ে মানুষের সাথে এক ঘরে এমন ভাবে একান্ত এক বিছানা সঙ্গী করি নেই।"


"আমি কী বাবু মেঝেতে বসব!"


"আমি কী তোমায় তাই বলেছি!"


"না তা তো বললেন না,তবে আপনার মনে যদি কোন সংকোচ বা অস্বস্তি লাগে তাই বলছি।"


"তোমার কত বয়স জানি না, তবে আমার প্রায় পঁয়ত্রিশ বছর হল,আমার আট বছরের বিবাহিত জীবন, অনেক সুখ আনন্দ পেয়েছি আর ভালো লাগেনা। কোন মেয়ে মানুষে আর রুচি নেই। "


"সে তো আপনার ব্যবহার আচরনে দেখছি আপনি ভীষণ সৎ সজ্জন মানুষ। আপনার ব্যক্তিগত জীবন তবু জানতে ইচ্চা হচ্ছে, দিদি মানে আপনার স্ত্রী মারা গেছেন কী ভাবে!"


"জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়েছিল, ভীষণ চাপা স্বভাব আর কষ্ট সহিষ্ণু ছিল। প্রথম প্রথম বলেনি যখন ধরা পড়ল থার্ড স্টেজ অনেকটাই বাড়াবাড়ি শরীর দুর্বল। কেমোথ্যারাপীর অসহ্য কষ্ট যন্ত্রণার আর মানসিক অবসাদ। একদিন বাপের বাড়িতে গিয়ে আত্মহত্যার করল। মরার আগে চিঠিতে লিখেছিল তার সন্তানকে যেন ওর বোন দেখভাল করে।আর আমাকে অনুরোধ করে ওর বোনকে বিয়ে করতে।"


"আপনি আপনার শালীকে বিয়ে করলেন না কেন!"


"আমার ছোট শালী পনের ষোল বছর ছোট, বিয়ের সময় অনেক ছোট ছিল। ও একটা ছেলের সাথে প্রেম করত।ছেলেকে আবার বাড়ির সবাই অপছন্দ করত।আমি জোর করলে ও বিয়ে করত। ওর বাবা মা, আমার স্ত্রীর শেষ ইচ্ছা যাতে পালন হোক, আমার শালীর উপর তারা চাপ দিচ্ছিল। শালী আমাকে বলল আপনি যা বললেন আমি রাজি।কেমন মনে হল ও যেন মনে মনে খুশী নয়।আমার ও এতো ছোট মেয়ে বৌ হিসাবে মন চাইছিল না।আর আমার অন্তর জুড়ে আমার স্ত্রী ,শালিকে বোনের মত স্নেহ করলেও স্ত্রী হিসাবে ভালোবাসতে পারব না।আমার ছেলের জন্য এই ছেলে খেলা মানতে পারি নেই। একটা আয়া ত রাখলাম। ভালো নয়, চোর ছেলের খাবার যে খেয়ে নেয়, আড়ালে কি সে যত্ন করবে!"



Rate this content
Log in

Similar bengali story from Abstract