STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Fantasy

নির্জনতা

নির্জনতা

1 min
111

তুমি আমার নির্জনতার সাক্ষী -

হে দেবী বসুন্ধরে বিশালাক্ষী !

তোমারি দরশে কাব্য হয় ;

তোমারি পরশে পরাণ ছন্দময় ,

তুমি বাগ্দেবী সাগর বেলাভূমি ,

শব্দ, বাক্য, ভাষার পদ চুমি , করব বিশ্বজয়,

নীরবে নিভৃতে নিজেরে করিব ক্ষয় ।

তুমি আমার নিরালায় দেখা স্বপন - 

করেছি মরণ পণ ;

জীবদ্দশা কাটাব তোমায় নিয়ে,

যতদিন বাঁচি তোমায় পরশ দিয়ে,

আপনে করিব ধন্য ;

আমি রেনেসাঁ তুমি যে আমার বন্য

প্রেমের কবিতা সংকলন,

একাধিক মনে এনেছ জাগরণ , অনন্য ।

হে বসুধে ! বিশালাক্ষী দেবী,

নিয়ত তোমার চরণ দু'খানি সেবি,

পেয়েছি বক্ষে বল সাগরের জলতলে,

প্রস্ফূটিত করিয়াছি শতদলে লবণাক্ততায়,

বারেবারে ফিরে যাই তোমার নির্জনতায় ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy