STORYMIRROR

Payel Das

Comedy Fantasy Children

3  

Payel Das

Comedy Fantasy Children

কিমভূত

কিমভূত

1 min
280

টিমপু বাবু টেম্পু চড়ে

যাচ্ছে দেখো থিম্পুতে

অন্ধকারে নেবেছে যেই

ধরলো তাকে কিমভূতে

সবাই বলে কি করছে

টিমপু এসে থিম্পুতে?

হয়েছে কি মাথা খারাপ?

না হয় ধরেছে কিমভূতে 

ওঝা এসে নাড়ি দেখে

ধরতে গেল কিমভূত

হাতপা ছুড়ে পালিয়ে দূরে

ভেংচি কাটে অদ্ভূত

শেষমেশ বেঁধে তাকে

ডাকে লোকে ওঝাকে

কিমভূত পালিয়ে গেল

ভয় পেয়ে সেই ওঝাকে।

টিমপুবাবু থিম্পু ছেড়ে

পালিয়ে এলো এইবারে 

কান মুলেছে টিমপু বাবু

যাবে না আর ঐধারে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy