STORYMIRROR

Payel Das

Abstract Romance Others

3  

Payel Das

Abstract Romance Others

অভিযোগের ভাষা নেই

অভিযোগের ভাষা নেই

1 min
176

তোমার আমার প্রেমে গল্পেতে

জল মেশানো ছিলো না আবেগগুলো।

তবু কেন তোমার আমার মাঝে

সেই অভিমান প্রেমের আকাশ ছুঁলো?

এই প্রেমের চাপা অভিমানে

ঠিক কতখানি কষ্ট পাওয়া বাকি?

নিজেই নিজের মনের দফতরে 

অভিযোগ করে প্রশ্ন করে থাকি।

কিছু কষ্ট লেখায় যায় বেরিয়ে

কিছু কষ্ট নোনা জলে সিক্ত।

তোমায় ছাড়া আমার হৃদয়খানি 

সিক্ত কিন্তু ভীষণ রকম রিক্ত।

যাক আবার বলবে অভিযোগের

নিয়ে বসেছি গোপন বাক্সটাকে।

তবুও মন তোমায় মনের মাঝে

সবার লুকিয়ে বাঁচিয়ে রাখে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract