STORYMIRROR

Payel Das

Comedy Fantasy Children

5  

Payel Das

Comedy Fantasy Children

টিমটিম

টিমটিম

1 min
881

ঝিমঝিম করছে টিমটিমের মাথাটা।

খুলছে যতবার অঙ্কের খাতাটা।

জল খেয়ে ঘোল খেয়ে ডিগবাজি খায় সে।

গতকাল শুয়েছিল তাল বেচে আয়েশে।

বাড়ি ফিরে ধীরে ধীরে ঘরে গেল পালিয়ে।

পায়ে তার ব্যথা করে সাইকেল চালিয়ে।

সকালে বাবা এসে ডেকে দিলো ভোরেতে।

ঘুমোনোর দাবি করে তন্দ্রার ঘোরেতে।

ঘুম থেকে তুলে দিয়ে বাবা দিলো খাতাটা।

খাতাটাকে খুলে দিয়ে দেখালো সেই পাতাটা।

সেই থেকে টিমটিম পড়া নিয়ে ভুগছে।

প্রশ্নের উত্তর গোঁজামিলে খুঁজছে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy