STORYMIRROR

Payel Das

Comedy Fantasy Others

3  

Payel Das

Comedy Fantasy Others

গোল বাবু

গোল বাবু

1 min
294

গোলবাবু ঘোল খায় ঘাসে বসে আয়েশে।

করলা ভাজা খায় ডুবিয়ে সে পায়েসে।

বেগুনের জিলিপি খায় বসে জানলায়।

ঝুলে থাকে উল্টো সে কাপড়ের আলনায়।

আঠা খায় চেটেপুটে কাপড়েতে লাগিয়ে।

ব্যাঙেদের বিয়ে দেয় মশাদের জাগিয়ে।

ঢিল দিয়ে বাঘ মারে বন্দুক নেই তার।

বাঁধাকপি খেলে তার হাঁচি হয় বার বার।

আম খেলে তার হয় চুলকানি চার দিন।

গা ব্যথা করে আর পা করে চিনচিন।

মাছ ভাজা খায় সে গুনে গুনে দশটা।

দই দিয়ে চেটে খায় টমেটোর সসটা।

মোবাইল তুলে রাখে ফ্রীজের তাকেতে।

পিলে তার চমকায় বেড়ালের ডাকেতে।

মাছি ধরে পুষে রাখে মৌরির ডিপেতে।

থাকে সে ঘুরপুর নামক দ্বীপেতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy