STORYMIRROR

Nikhil Mitra Thakur

Comedy

4  

Nikhil Mitra Thakur

Comedy

ভোরের বৃষ্টি

ভোরের বৃষ্টি

1 min
416

ভোরের বৃষ্টি

১৫/৭/২৩


ভোরে বৃষ্টি নামলো জোরে,

কুঁকড়ে গেলাম শীতে,

খুঁজছি ঢাকা ঘুমের ঘোরে,

কোথায় পাবো ফ্রিতে।


হাতড়ে বেড়াই চারিদিকে,

হতাশ হলাম শেষে,

ঢাকা নিলাম লুঙ্গি টিকে,

থেকে জন্মের বেশে।


খবর পেয়ে রক্ত পিঁপড়ে,

এলো ঝাঁকে ঝাঁকে,

কামড়ে দিয়ে অ্যাসিড নিঙড়ে,

লুঙ্গির ফাঁকে ঢুকে।


তড়াক করে উঠে পড়ে,

লুঙ্গি দিলাম ঝেরে,

লুঙ্গি খানা আছাড় মেরে,

শান্তি পিঁপড়ে মেরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy