STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

কেমনে বেঁধে রাখি

কেমনে বেঁধে রাখি

1 min
305


 

পঞ্চ ভূতের তৈরি খাঁচায়,
আছে এক পাখি,
বসে বসে পুচ্ছ নাচায়,
খোলা তার আঁখি।

পোকা মাকড় খাঁচায় আসে,
স্বাদ গন্ধ ছড়ায়,
ভাবছে সুখের দুখের রসে,
পাখি তাদের খায়?

উড়ার নেশায় পাগল পাখি,
উদাস হয়ে রয়,
দিনে দিনে দিচ্ছে ফাঁকি,
খাঁচা করে ক্ষয়।

 সুযোগ পেলে খাঁচা ফেলে,
পাখি উড়ে যায়,
কেমনে তাকে বেঁধে রাখি,
ভোগের চেনে হায়?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics