STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

5  

Manik Goswami

Abstract Classics

পূর্ণিমার রূপকথা

পূর্ণিমার রূপকথা

1 min
577

পূর্ণিমার রূপকথা      Prompt-18

মানিক চন্দ্র গোস্বামী


জোৎস্না ভরা পূর্ণিমার রাতে,

নিদ্রা যখন অস্থির আঁখিপাতে,

আঁধার রাতের রূপালী গোলক দেখে,

কল্পনাগুলো ভিড় করে আসে চোখে।


তাকিয়ে আছি দূরের আকাশ পানে,

নীরব আনন্দ সুপ্ত রয়েছে মনে।

স্নিগ্ধতার আবেশ ভরা অম্বর-জগত,

শ্বেতশুভ্র পূর্ণিমালোকে আঁধারের জয়রথ।


ছোট থেকেই চাঁদের দেশে,

ইচ্ছে জাগে ছদ্মবেশে,

মামার ঘরে উঁকি দিয়ে আসি;

বুড়ি যেথায় চরকা টানে,

কপালে টিপ পড়াবে জেনে,

কলঙ্ক মাখা মুখে নির্মল হাসি।


অমার মনে ঈর্ষা আছে ভরা,

ধীরে ধীরে পূর্ণিমাকে কেমন জব্দ করা।

আঁধার সঙ্গে আলোর রূপে,

লড়াই জমে অন্ধ কূপে,

চাঁদের হাসি হঠাৎ হারিয়ে যায়;

সহজ যে নয় দমিয়ে রাখা,

আবার ফিরে জোছন দেখা,

রূপের আলোর পবিত্রতায় জগত স্বপ্নময়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract