STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

বাঁকা শিঁড়দাড়া

বাঁকা শিঁড়দাড়া

1 min
22

মানিক চন্দ্র গোস্বামী 

শিঁড়দাড়াটা গেছে বেঁকে তোষামোদির চালে,
অষ্ট বক্র মেরুদন্ডে শরীরে পাইনা বলে।
মানুষ হলো মেরুদণ্ডী, শিঁড়দাড়া টা সোজা,
তাঁবেদারির মাশুল গুনে, শক্তি হারিয়ে খোজা।
বৃটিশ শাসক পালিয়ে গেলো মেরুদন্ডের জোরে,
বিরোধিতা ছিল অন্তর থেকে, স্বাধীনতা এলো লড়ে ।
স্বাধীন দেশে শপথ ছিল, দেশ গড়বো মিলে,
একে অন্যের সহযোগিতায় পথ চলবো তালে ।
অরাজকতা প্রশ্রয় পেলো, দুর্বল হলো শাসন,
ক্ষমতা এবং অর্থের লোভে বেড়েই চললো শোষণ।
গরীব যখন চরম গরীব, রাজনীতিরই প্যাঁচে,
সামান্য কিছু মুষ্টি ভিক্ষা স্তিমিত রাখলো আঁচে।
হারিয়ে গেলো শিক্ষা দীক্ষা, মানুষ হবার জেদ,
অভাব ঘিরলো আষ্টেপৃষ্ঠে, বাড়লো উচ্চ নীচের ভেদ।
মেরুদন্ড বিকিয়ে মানুষ পরিনত সরীসৃপে,
লোলুপ টোপটি গিলে খেয়ে, ধরা পড়েছে ছিপে।
মাথা তোলার সাহস হারিয়ে মানুষ নালীর পোকা,
আপ্তবাক্য সত্য হলো 'আম জনতা বোকা' ।




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics