STORYMIRROR

Manik Chandra Goswami

Tragedy Classics

4  

Manik Chandra Goswami

Tragedy Classics

ধ্বংসের পরে

ধ্বংসের পরে

1 min
3

ধ্বংসের পরে

মানিক চন্দ্র গোস্বামী


ঘরের যে জানালাটায় ভোরের সূর্য্য দিতো উঁকি,

কিংবা দিবা শেষে সন্ধ্যা নামতো ধীরে,

ধ্বসস্তূপের মধ্যে তার ভাঙা কাঠের গায়ে

আজ হাওয়ার নাচনে ধুলোয় শুধু ওড়ে |


প্রশস্ত আঙিনায় নেই শিশুর পদধ্বনি,

নেই মুক্ত বিহঙ্গের সুরেলা কলরব,

আজ বাতাস ছুটেছে বেদনার বাণী বয়ে,

নিঃশব্দে স্থাণুবৎ ছড়িয়ে আছে শব |


সময় থমকে গেছে উন্মত্ত প্রকৃতির রোষে,

বাঁধ ভাঙা জলরাশি নিয়ে গেছে প্রাণ,

বাড়ি, গাড়ি, ঐশ্বর্য্য ধুয়ে মুছে শেষ,

গর্বের নগরীও পেলো না পরিত্রান |


সমাজের স্থান আজ ইতিহাসের পাতায়,

সভ্যতা বিলীয়মান ধ্বংসের স্তুপে,

উন্নয়নের পরিকাঠামো এক লহমায় শেষ,

সব হারানোর বেদনা কি শুধু বিধাতার অভিশাপে ?


তবু আশা নিয়ে এগিয়ে চলে ছন্নছাড়া জগত,

কাদার মাঝে ঘাসের উঁচু মাথা,

আটকে পড়া বীজের সাহসী অঙ্কুরোদ্গমে,

প্রকাশিত হবে নবীন প্রাণের কথা |


সবুজ পাতা জন্ম নেবে ভাঙা দেয়ালের ফাঁকে,

চারা থেকে মহীরুহ হবে ফের,

কোনো একদিন মৃত শহরের ভেঙে যাবে নীরবতা,

শত কণ্ঠে অনুরণিত হবে সংগীত জীবনের |



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy