STORYMIRROR

Samiul Fardous

Abstract Tragedy

5  

Samiul Fardous

Abstract Tragedy

প্রার্থনা

প্রার্থনা

1 min
526

যখন হৃদয় চিরে লহু ঝরে

জায়নামাযে মাথা ঠেকে সেজদায়

হাতের তালুতে অশ্রু বৃষ্টি হয়

রোজকার মত একই প্রার্থনা হয়।


জায়নামাযে রাত কেটে যায়

হৃদয় জখম বাঁধ ভেঙে যায়

ভোরের আলো আঁচ কেটে যায়

নতুন সকালের আগমনে।


আরশ হতে সুখের চাদর আসবে বলে প্রহর গুনি

আশার তুলোয় বিশ্বাস মেখে হৃদয় জখম ভরাট করি।

একদিন হলেও শুনবেন এ ডাক-

সৃষ্টির মালিক ভরসা রাখি,

বিশ্বাসেতে তাইতো এখন প্রার্থনাতেই প্রহর মাপি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract