STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

5  

Partha Pratim Guha Neogy

Abstract

স্বপ্ন দেখি

স্বপ্ন দেখি

1 min
874

না বুঝে শুধুই মুখস্থ করি কিছু পুঁথিগত বিদ্যা,

বর্তমানের সমাজ দাবী করে ব্যবহারিক শিক্ষা।

আনুষ্ঠানিক শিক্ষা কেবলই বৃথা, চাকরি কোথায়?

শিক্ষায় সফল হয়েও অসফল উপার্জনের রাস্তায়।

প্রয়োজন যোগ্যতা নয় - চাই সুপারিশ বা অর্থ,

সবার সে ক্ষমতা থাকে না, তাই তারা হয় ব্যর্থ।

সংসার রাবনের চিতা বা প্রেমিকা হারানোর ভয়,

স্বপ্ন ভুলে বিবেক হারিয়ে অসামাজিক পথে যায়।

দিনের শেষে রাতের বিছানায় একলা মনের খোঁচা,

রাতের আঁধারে ভিজছে চোখ , দুঃখ নিয়ে বাঁচা।

আশে পাশে বর্ধিষ্ণুদের সমাজ চাঁদের হাটের মত,

ওখানে যাওয়া নিষেধ অকর্মন্য ওর মত আছে যত।


ওরাও চায় ফিরুক স্মৃতি ; দুঃস্বপ্নের দিন সরিয়ে 

ওদের মনের জানালার পাশেও ভাবুক চেতনা।

মনের ভাবনা ছড়িয়ে স্বপ্নের বিরাট আলপনা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract