STORYMIRROR

Manab Mondal

Abstract

5  

Manab Mondal

Abstract

ঘরে ফেরার গান

ঘরে ফেরার গান

1 min
843

কাল ক্লান্ত হলো পরিব্রাজক পা দুটো বহুদিন পর।

মনে পড়লো আমার ছিলো একটা ঘর।

অনেক দিনের না খোলা দরজায়

মাকড়সার বাসা।

জং ধরেছে বহুকাল কব্জায়

মনে পড়ছেনা, একদিন এখানেও বাস করতো

ভালোবাসা।

এ বাড়ির সাথে সূর্যও আড়ি , জোছনা আর আসে না। 

ভরদুপুরে ভুতের শূন্যতা।

অথচ এই কংক্রিটের ফুটে উঠত

ছোট ছোট পা, আর আলপনা

কোজাগরীর পুর্নিমায়।

স্মৃতিরা সড়ে সেড়ে যাও

আমার মতো করে বাঁচতে দাও আমায়



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract