সম্পর্ক
সম্পর্ক
একটা বিস্ময় ছড়িয়ে আকাশে,
চারিপাশে বনেবাদারে
থমথমে
ভাব
চুপচাপ জৈষ্ঠ্য বাতাসে,
যেনো ঝড়ের পূর্বাভাস,
আমবস্যার শরীরের স্বাদ
যেন দীর্ঘশ্বাস।
সন্ধ্যার এ অদ্ভুত নীরবতা,
মাধুবিলতার গন্ধ মাখা
যেনো কোনো বিরহী কবিতা।
অভিমানে দিগন্ত বুঝি জোড়া ভালোবাসাও অস্ত যায়;
মন পাখি ঘরে ফেরার, পথ হারায়।
এখন একটা কালবৈশাখীর অপেক্ষায়
সম্পর্ক গুলোতো এভাবেই ভেঙে যায়।

