STORYMIRROR

Manjula Acharya

Abstract

5  

Manjula Acharya

Abstract

গোধূলি বেলা

গোধূলি বেলা

1 min
1.2K

জীবনের গোধুলি বেলায়

       ধরো ধরো ফেরার পথ

ফেলে দিয়ে চলে এসো

       অপূর্ণ যত  মনোরথ

ক্লান্ত পথিক তুমি ওগো

       নেবে যে চির বিশ্রাম

কেন আর ফিরে ফিরে চাওয়া

        পলাতক মন তোমার

জীবনের রঙ সব ফিকে হয়

         বলবান সময়ের ধারায়

তবুও তো মানে না যে মন

         ধেয়ে চলে কিসের তাডনায়

জীবনের হিসাব কিতাব

          লেনদেন যত

গোধূলি বেলায় সবই হারায়

           মায়া মরিচিকার মত

গোধুলির পারে নামিবে সন্ধ্যা

            হাতে লয়ে দীপশিখা

জীবন প্রদীপ নিভে নিভে আসে

            ওই গো পথ যায় যে দেখা ।।

             


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract