STORYMIRROR

Manjula Acharya

Abstract

5  

Manjula Acharya

Abstract

ভাড়া ঘর

ভাড়া ঘর

1 min
708

ঘর ছেড়ে যদি বাইরে হয় গো থাকতে

মন পছন্দের ভাড়া ঘর হয়‌ তো খুঁজতে

ঘুম গো হারায় ভালো ঘর পেতে পেতে

পকেটের দিলে হাত মন যে চলে শুতে

অংক কষা সব ফুরোলেও‌ থাকে যে আরো বাকি 

মনকে মানাতে পারলেই সমাধান হবে নাকি

নিজের ঘর নিলে করে এই চিন্তাটা যাবে

সেকি সোজাকথা পয়সা না থাকলে কি বা হবে

যদিও বা একখানি ঘর হয় অতি কষ্টে

জীবন ফুরানোর বেলা এসে যায় অদৃষ্টে

টাকা থাকলেও রাখা সব টাকায় যে ফুরায়

তা না হলে মাসিক কিস্তি দিতে দিতে বেলা বয়ে যায়

বদলিয়ে কত ভাড়া ঘর হয় একখানি নিজ ঘর‌

জীব যাওয়ার বেলায় সে ঘর কি হয় স্বঘর

মানুষ তো বোঝেনা ওগো ভাড়া ঘরের মর্মকথা

এসেছে যেখান থেকে ফিরবে সেখানে এই তো ঠিক কথা

তার সুন্দর শরীর তো তার জন্য একটি ভাড়া ঘর

শেষে এই শরীর তো হবে তার সাতপর 

ভাড়া ঘর ভাড়া ঘর করতে করতে প্রাণ চলে যায়

নিজেই যে বসে আছে ভাড়া করে সে যে ভুলে যায়

যেদিন এ কথা বুঝবে গো মানুষ দুঃখ তার ফুরাবে

ভারাঘর খোঁজার যন্ত্রণা থেকে সে যে মুক্তি পাবে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract