STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

জীবন দর্শন

জীবন দর্শন

1 min
0

জীবন দর্শন

মানিক চন্দ্র গোস্বামী


ভেসে যায় পল সময়ের স্রোতে, রেখে যায় অনুভব,

স্মৃতি খুঁজে ফেরে নীরব অতীতে, ক্ষনিকের কলরব।

চির পুরাতন মায়ার খেলা, মোহের বাঁধন ঘিরে,

দীপ্ত আলোকে ভাস্বর প্রাণ অনিন্দ্য সুন্দরে।

চাওয়া পাওয়ার হিসেব নিকেশ মূলতঃ অর্থহীন,

অনন্ত পথের যাত্রী সকলে, পরকাল সীমাহীন।

স্তিমিত হলে আমোদ, কোলাহল, যখন নীরবতা আসে,

সেই নিভৃতেই জীবনের মর্ম স্নিগ্ধ সলিলে ভাসে।

দুঃখ-সুখের ওপারে রয়েছে পরম শীতল শান্তি,

দার্শনিক মন খুঁজে নেয় সুখ, মুছে দেয় যত ভ্রান্তি।

পৃথিবীর বুকে রেখে যায় শুধু ক্ষণিকের ঝাপসা ছায়া,

অসীমের পানে চেয়ে থেকে ত্যাগ জীবনের স্নেহ মায়া।

সময়ের চাকা ঘোরে নিরন্তর, কদাপি যায়না থেমে,

অতীতের স্মৃতি ঝরা পাতা সম মাঝে মাঝে আসে নেমে।

অনুরাগে ভরা বর্তমানের মুহূর্তটুকু খুশির আবেগে ছাওয়া,

তবু কালের স্রোতেই হারায় শেষে জীবনের সব পাওয়া ।

ভাগ্যের লিপি লিখে রেখেছে অদৃশ্য শক্তি বহুদূরে,

মানুষ ঘুরছে আপন মনে অজানা বৃত্তে, ভবঘুরে |

নিয়তির কাছে হার মানা নয় অসহায় পরাজয়,

জেনো কর্মের মাঝেই লুকিয়ে রয়েছে ভাগ্যের পরিচয়।

হাজারো প্রশ্নের উত্তর মেলে অনাবিল নীরবতায়,

হৃদয় নিবিড়ে নেমে আসে এক অপরূপ স্থিরতায়।

আশা-নিরাশার দ্বন্দ্বের মাঝে খুঁজে নিতে হবে শান্তি,

খুশির আলোক মুছে দিয়ে যাবে জীবনের যত ক্লান্তি।

                       xxxxxxx




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract