প্রাণের ভাষা
প্রাণের ভাষা
প্রাণের ভাষা
মানিক চন্দ্র গোস্বামী
আমার মুখের প্রথম কথা,
আধো আধো বোল,
সে যে বাংলা ভাষার মধুরতা,
হিয়ার মাঝে দোল |
গানের প্রথম কলি ফোটে
বাংলা ভাষার তালে,
ভালোলাগার আবেশে ভেসে,
ছন্দ ডানা মেলে |
হাওয়ার দোলন ধানের ক্ষেতে,
নদীর স্রোতের ধ্বনি,
গানে, কবিতায় ছড়িয়ে রয়েছে
বাংলা ভাষার মান-ই |
মেঘ, বৃষ্টি চাঁদের আলো,
ঊষার স্নিগ্ধ রূপে,
শিউলি, বকুল সুবাস মাখিয়ে
আমোদ ভাষার স্তুপে |
প্রাণের ভাষার সম্মান তরে
ঝরলো গায়ের ঘাম,
একুশ এসে রক্ত দিয়ে
লিখলো ভাষার নাম |
বাংলা নিছক ভাষা শুধু নয়.
সব বাঙালির প্রাণ,
(তারা) এই ভাষাতেই স্বপ্ন দেখে,
বাংলাতে গায় গান |
আকাশ বাতাস রবে যতদিন,
থাকবে জলের ঢেউ,
বাংলা ভাষার সম্মান রবে,
ধ্বজা ওড়াবে কেউ |
