STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

কাদা মাটির রূপ

কাদা মাটির রূপ

1 min
1

কাদা মাটির রূপ

মানিক চন্দ্র গোস্বামী 

 

আকাশ জুড়ে বেজেছে মেঘের মাদল,

এসেছে শ্রাবন, হাওয়ায় উড়ছে বাদল |

ঝরো ঝর ঝর বৃষ্টি ভোলায় দিশা,

সাঁঝের আগেই সেজে উঠেছে নিশা |

 

গ্রামের পথে পিচের পড়েনি ছোঁয়া,

মাটির রাস্তার গরিমা গিয়েছে খোয়া |

জমাট বাঁধা কাদার চাদরে মোড়া,

নরম মাটি আঁচড়েছে গাড়ি ঘোড়া |

 

পিচ্ছিল পথে আছড়ে পড়ার ভয়,

কাদা মাখা পদ যুগল অসাবধানী নয় |

মাটির বুকে নাচতে চেয়ে প্রকৃতির উন্মাদনা,

বৃষ্টি ধারার দাগ এঁকে বুকে রচিতেছে আলপনা | 

 

কোলাহলে উঠেছে মেতে ছেলে ছোকরার দল,

মজার খেলায় ছেটায় তারা কর্দমাক্ত জল |

কাদা জলেই পেয়েছে খুঁজে পৃথিবীর যত খুশি,

সরল মনের ব্যাপ্তি ছড়িয়ে মুখে একরাশ হাসি |

 

শহুরে মানুষ বুঝতে পারেনা অনাবিল ভালোবাসা,

দুস্টুমী ভরা কর্মকান্ডে মনের নিকটে আসা |

কর্দমাক্ত মাটির পথে জীবনের নব রূপ,

প্রকৃতির সাথে প্রাণের টানে শ্রাবন রবে না চুপ |

 

কষ্ট আছে হাজার রকম গ্রামের মাটির বুকে,

তবু শিউলি হাসে, নৌকা ভাসে,মানুষ খুঁজেছে সুখে |

প্রাঞ্জল এই আনন্দ মেলায় কষ্ট হয়েছে দূর,

শত কণ্ঠে উচ্চারিত মহামিলনের সুর |

                    xxxxxx


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract