STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

দয়াবান

দয়াবান

1 min
1


দয়াবান 

মানিক চন্দ্র গোস্বামী 

 

হৃদয়েতে যার আছে দয়া, মায়া মমতা ভরা,

পরের দুঃখে কেঁদে ওঠে প্রাণ, করুণা পাগলপারা |

বিনম্র তাঁর আচরণ হবে, মধুর কথার টান,

পরের তরে বিলিয়ে দেবেন স্বার্থ ছাড়া প্রাণ।

সে যে অন্ধকারে আলোর দিশা, গাছের শীতল ছায়া,

ব্যবহারেই প্রকাশ করেন স্নেহের স্নিগ্ধ মায়া।

ধৈর্য্য ধরে দুঃখের কথা শোনেন শান্ত হয়ে,

এগিয়ে আসেন কষ্ট কিছু লাঘব বাসনা নিয়ে |

নিজের সুখ তুচ্ছ করে গড়েন আপনজন,

এগিয়ে এসে করেন ক্ষুধার্তের ক্ষুধার নিবারণ |

বিরোধীকেও মার্জনা করেন, রাখেন না মনে রাগ,

ভালোবাসার ছোঁয়ায় মোছেন শত দুঃখের দাগ।

প্রচার থাকে না নীরব দানে, নেই প্রতিদানের আশা,

নিঃস্বার্থ সেবায় প্রাধান্যে থাকে গভীর ভালোবাসা।

জীবের প্রতি মায়া দয়ায় সেবা পায় ঈশ্বর,

দানের ছোঁয়ায় প্রাণের ছোঁয়া, ধন্য চরাচর।

স্বার্থপরতার এই ভুবনে তিনিই তো দয়াবান,

মানবতার নিখুঁত আদর্শ হবে অতীব মূল্যবান।

দুঃখ কষ্ট দূরে সরিয়ে আসুক সুখের দিন,

দয়াবানের মনের আলোকে ভুবন অমলিন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics