STORYMIRROR

Sucheta Banerjee

Classics

4  

Sucheta Banerjee

Classics

জন্মান্তর

জন্মান্তর

1 min
977

অনেক বাধা পেরিয়ে এসে

শেষ ধাপে থমকে দাঁড়াই।

এক মুহূর্ত জিরিয়ে নিই,

লুকিয়ে রাখি ছোট্ট একটি শ্বাস।

তারপর শুরু হয় শেষ ধাপ পেরোবার

বিরামহীন যুদ্ধ।

এপারে জীবন, ওপারে মৃত্যু।

নাকি উল্টোটা?


মাঝখানে সেতু বাঁধে জন্মান্তর.....। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics