STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

5  

Manik Goswami

Abstract Classics

মানব-প্রকৃতি

মানব-প্রকৃতি

1 min
808

মানব-প্রকৃতি

মানিক চন্দ্র গোস্বামী  Prompt – 16


প্রকৃতিকে দেখো রঙ বদলায়

মানব জীবন মতো, 

হাসি, কান্না,বিষাদ ভরা

অভিব্যক্তি যতো।

ঊষার আলোর স্নিগ্ধতাকে

আভরণ করে নিয়ে,

প্রকাশ করে মধুর প্রকৃতি

কোমলতার ছায়ে।

চকচকে মন আভা ফিরে পায়

সোনালী রোদের ভোরে,

নীলের দ্যুতি ছড়িয়ে আকাশ

মনটাকে নিয়ে ওড়ে।

সবুজ পাতায় হাওয়ার কাঁপন

দোলায় হৃদয়, শরীর;

অশ্রুকণায় চিকচিকে চোখ

ভোরের ঘাসে শিশির।

ঘন কালো বাদল ছায়ে

আকাশের মুখ ভারী,

বিষন্নতার প্রকাশ মুখে,

অভিমান ওঠে গুমরি।

দিবাকালের তেজ ও দীপ্তি

সাঁঝের বেলায় শেষ,

যৌবনেরই উদ্দামতার

রয়ে যায় রাঙা রেশ।

সামনে আঁধার, দৃষ্টিও ক্ষীণ,

তথাপি জীবন বাঁকে;

ছোট ছোট তারা, জ্যোৎস্নার চাঁদ

রূপালী চিত্র আঁকে।

হাতছানি দিয়ে স্বপ্নেরা ভাসে

গভীর রাতের চোখে,

বয়স কালে প্রশান্তির ছোঁয়া

প্রতিভাত হয় মুখে।

প্রকৃতি দিয়েছে বিচিত্র রূপে

রঙিন শিল্পকলা,

মানব জীবনে রঙের আবেশ

পূর্ণ করে খেলা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract