STORYMIRROR

Manjula Acharya

Abstract

5  

Manjula Acharya

Abstract

ঝরা শেফালী

ঝরা শেফালী

1 min
934

ঝরা শেফালির শারদ সন্ধ্যা

সেদিন এসেছিল মোর জীবনে

সান্ত্বনার বাণী লয়ে যে তুমি

এসেছিলে বিষাদ গোধূলি লগনে


অকালেই ঘন আঁধারে তুমি

না দেখে মোর মুখে হাসি

ফিরে গেলে ব্যর্থ মনোরথে

না পেয়ে একটুও খুশি


বিষাদ মূর্তি উদাস দু নয়ন

এর অর্থ পারোনি বুঝিতে

নীল আকা শে মোর না ভোলা স্বপ্ন

অজানায় গেলে খুঁজিতে


মনের মাঝে যে মোর সহস্র প্রশ্ন

ভুল কি বুঝলে গো আমায়

হারানো অতীত সে না ভোলা স্মৃতি

ঢেউ তুলবে কি মন আয়নায় !


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract