STORYMIRROR

Manik Chandra Goswami

Romance Tragedy

4  

Manik Chandra Goswami

Romance Tragedy

অপূর্ণ রইলো কথা

অপূর্ণ রইলো কথা

1 min
7

মানিক চন্দ্র গোস্বামী 

কথা ছিল ধরবে আমার হাত,
কাঁটা ভরা দূর্গম বাঁকা পথে,
বলে ছিলে আমায় দেবে সাথ,
এগিয়ে দেবে ঘোড়ায় টানা রথে।

কথা ছিল ক্লান্ত শরীর মাঝে,
ছড়িয়ে দেবে শীতল তোমার পরশ,
দীপ্ত সূর্য ডুবতে বসেছে সাঁঝে,
পেলেনা তবুও মনের কোণে সাহস।

কথা ছিল শক্তি জোগাবে প্রাণে,
শিখিয়ে দেবে এগিয়ে চলার কলা,
উজ্জ্বল আলো চমকিবে আঁখি কোণে,
মনের জানালা উদোম রইবে খোলা।

কথা ছিল এক অজানা মন্ত্রবলে,
পৃথিবীটা রবে সবল হাতের মুঠোয়,
ইচ্ছে মতো আমরা দুজনে মিলে,
ঊর্ধমুখী বেলুনের আঁকড়ে ধরবো সুতোয়।

কথা ছিল এক শুভদিন শুভক্ষণে,
মনের তরীটি নোঙর বাঁধবে তীরে,
কালো মেঘের ছোঁয়া ঈশান কোণে,
ডুবলো তরী উথাল পাথাল ঝড়ে।

কালের প্রবাহে লুপ্ত, চপল উন্মাদনা,
দিনের শেষে দীপ্তি পড়েছে ঝুঁকে,
দেওয়া কথা পূর্ণতা পেলনা আর,
ব্যথার মাদল বেজেই চলেছে বুকে।
               xxxxxx


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance