STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

5  

Partha Pratim Guha Neogy

Romance

প্রিয়ার কথা

প্রিয়ার কথা

1 min
628

প্রিয়া,তোমার কথা বলে বিবশ সোনালু ফুল

খোলা নীল আকাশ, স্রোতস্বিনী স্বর্নময় জল

তোমার কথা বলে চলে অবিরাম অনর্গল 


তোমায় খোঁজে কাজল নয়না নিশাচর এক পাখি

হেমন্তের হিমেল হাওয়ার হাহাকার তোমায় খোঁজে

একলা দুপুর সেই শুধুই তোমায় বোঝে 


তোমায় জানে অরন্য মর্মর, ক্ষুদ্র স্রোতস্বিনী চর

বর্ষামুখর মন্ডুক ও ঝিঁঝিঁ ডাকার রাত

সেও জানে তোমার নীরব সংঘাত 


তোমায় ছুঁয়ে থাকে কথা, শ্যামবর্ণের বিষণ্ণতা

ভোরের বাতাস যেন বয়ে আনে জীবনের ভাষা 

তোমায় ছোঁয়ার ছলেই যেন তার কাছে আসা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance