STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

5  

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

অর্ধাঙ্গিনী

অর্ধাঙ্গিনী

1 min
2.5K

শূন্যে ভেসে আসে হলুদ গন্ধ,

তোমার হতে উড়ে আসে –

উষ্ণতা মেখে ডানা মেলে!

তাকে আমি রোদ্দুর বলে ডাকি!

শীতকালগুলো রেখেছি মেলে বারান্দায়,

তোমার উষ্ণতায় জড়তা হারিয়ে,

সাবলীল হবো বলে!

বয়েস হয়েছে আমার ১৮,

তোমার অপরিমেয়!

তোমার হলুদ গন্ধে,

আমি প্রত্যেক শীতকালকে করেছি পরাজিত!

বুঝলে হলুদ পাখি?

তোমার সর্ষে দানার ভেতর,

পল্লীগীতি গাইবো বলে, সেজেছি আজ চাষি;

ফেট্টি বেঁধেছি মাথায়!

শুধু দিতে থেকো এইভাবে পরিমিত ছন্দে,

খানিকটা উষ্ণতায় ভরা, হলুদ গন্ধ হৃদয়ে!

সময়ের বাইরে তাহলে,

তোমায় ডাকবো বলে, 'অর্ধাঙ্গিনী'!

#lovelanguage


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract