STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Classics

5  

Partha Pratim Guha Neogy

Romance Classics

দায় কার?

দায় কার?

1 min
522

তোমার জন্য কাঁদলে মন, বল কি নাম তার?

নিঘুম রাত জাগলে একা, বল কি দাম তার?

মনটা যদি শূণ্য হয় , এর দায়টা কার?

অশ্রুজলে ভাসলে একা, আসে যায় কার?

তোমার জন্য পথ হারালে, আমার জন্য ভাববে কে?

নিখোঁজ হবার খবর আসছে জেনেও , কাঁদবে কে?

তোমার জন্য লিখলে চিঠি, সেই চিঠিটা পড়বে কে?

‘ভাববো না আর’ ভেবেও রোজ, মনের সাথে লড়বে কে? 


তোমার জন্য জ্বর বাঁধালে, সেই জ্বর মাপবে কে?

খানিক ছুঁয়েই লুকিয়ে একা, সলজ্জভাবে কাঁপবে কে? 


তোমার জন্য নিঃস্ব হলে, কি হবে নামটি তার?

বোকাইতো সে, প্রেমিক বলে, এই সমাজে দাম কি তার?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance