STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

5  

Partha Pratim Guha Neogy

Romance

পুনর্জন্ম

পুনর্জন্ম

1 min
713

একটু একটু করে হৃদয়ে জন্মাছে ভালোবাসা 

 যেভাবে ফুল ফোটে কুঁড়ি থেকে সেভাবে

আমার তো এত আবেগী হবার কথা ছিলনা

আমার অনুভবে এভাবে হৃদয়ের কাঁপন ছিলনা

এতটা লক্ষ্যহীন দিশেহারা ছিলাম না কোনদিন

হঠাৎ প্রচন্ড ঝড়ের মত এসেছিল সে,

ভেতরের কাঠিন্য ভেঙ্গে আমায় চিনিয়েছিল যে 

হয়ত অঙ্কুরেই ঝরে যেত আমার হৃদয়ের অনুভুতি

কোনো এক অমোঘ আকর্ষণ ছিল তার মাঝে

আমাকে ভালবাসতে শিখিয়েছিল সে 

আমি নিজেকে আবিষ্কার করেছিলাম নতুনরূপে

আজ সে ফিরে গেছে তাঁর নিজস্ব ভুবনে

আমিও তো হারিয়ে গেছি অন্য ভুবনে

যেখানে হয় ভালবাসা আর অপূর্ণতা একাকার

আমি অবাক চেয়ে থাকি নতুন আমির দিকে

আমার পুনর্জন্ম হল পরম মমতায় নিবিড় ভালবাসায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance