STORYMIRROR

Partha Roy

Romance

4  

Partha Roy

Romance

তোমার সারাবেলার মাঝে

তোমার সারাবেলার মাঝে

1 min
529

প্রজাপতি হয়ে ডানা মেলে দাও

রোদ্দুরকে জড়িয়ে শুয়ে থাকো,

দুপুরে সবুজ জানালা খুলে রেখো

ডাহুকের কুহককে বরণ করে নিও,

সাঁঝবেলায় প্রদীপ হাতে হেঁটে যাও

আলো ছায়া ঘেরা উঠোন কোণে,

রাত গভীরে জোনাকি হয়ে

তারাদের ডেকে নিও কাছে,

শুধু মন খারাপি কালে

আমার নামে বসন্ত রেখো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance