STORYMIRROR

Bisweswar Mahapatra

Romance Classics Others

5  

Bisweswar Mahapatra

Romance Classics Others

তিন কবিতা

তিন কবিতা

1 min
1.2K

       ১]চয়নিকা 

হে প্রভাতের রবি ভেবেছিলাম মনে

আঁকবে সুখের ছবি অশান্ত জীবনে,

কত মরুঝড়ে ক্ষত মন মরুদ‍্যান 

অস্তিত্ব হারিয়ে রুক্ষ ঢলেছে মরণে।

তবুও উটের মত কাঁটা খোঁচা খেয়ে 

এগিয়ে চলা পথের শেষে মরিচীকা,

আর পথের সন্ধান এক করে চোখে

টেনে আনা সে সাহসী বুকে চয়নিকা।


      ২]ফাগুন ঝড়

কুসুমকীর্ণ এ পথে ঝড় ওঠে ফুঁসে 

ধুলি ওড়ে ফানুসের মতো উর্দ্ধ পথে,

বাতাসের চঞ্চলতা ভরা ঘূর্ণিঝড় 

যেন নিশান ওড়ালো সে বিজয় রথে।

চাঁদ ফেরী করে জোছনা সেথায় রাতে 

জোনাকের সাথী তারারাও আছে জেগে,

ফাগুনের বনে আজ রঙের আগুন 

তাই গাছে গাছে গিয়েছে এমন লেগে।


       ৩]আগুন ঝড়

ওই যে ঘুমিয়ে থাকা ভলক‍্যানো মুখ

কুম্ভকর্ণের নিদ্রার থেকে জেগেছে সে,

গর্জনে বর্ষায় বিষাক্ত লাভার স্রোত 

দীর্ঘ বন্ধন মুক্তির বার্তা পেয়েছে যে।

সাগরের জলরাশি উথালপাতাল 

আগুনের লেলিহান তরল লাভায়,

শুধুমাত্র পথ খোঁজে শীতলতা পেতে

স্তিমিত করে উত্তাপ জগৎ সভায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance