STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

5  

Nityananda Banerjee

Romance Classics

অপেক্ষায়

অপেক্ষায়

1 min
718

ভুরু কুঁচকে ডাক দিয়েছ, ভালো,

এখন কিন্তু সকাল বেলার আলো,

দুপুর হতে দেরী আছে বেশ ।

তোমার গানে কন্ঠ মেলায় সময়,

মনটা তোমার আধুনিক নিশ্চয় ,

আমার কিন্তু দেরীতে ওঠা অভ্যেস।

বিকেল হলে বকুল তলায় বসে,

ডুবতে পারি তোমার প্রেমের রসে,

করলে দেরী; রইব অপেক্ষায় ,

রাতের বেলায় কাজ থাকে না হাতে,

যত খুশি থাকব অপেক্ষাতে ,

অভ্যেস কি মরলেই চলে যায় !

কথা দিলে কথা রাখতে জানি,

দীর্ঘ সময় অপেক্ষার বেইমানি,

সহ্য হয় না আমার,

দূর দিগন্তে একলা যাব চলে,

নিশাচরের আঁধারেও চোখ জ্বলে,

যদিও চোখ তোমারো চামড়ার।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance