STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

5  

Partha Pratim Guha Neogy

Romance

মনখারাপ

মনখারাপ

1 min
610

বৃষ্টি ভরা দিনগুলোরও মন খারাপ থাকে,

তাইতো তারা আকাশটাকে মেঘে ঢেকে রাখে।

সূর্য বলে আলোর প্রভা থাকুক না হয় দূরে,

আজ শান্ত হোক মনের ব্যথা বৃষ্টি জলে ভরে।

জলে উপচে ওঠে দুটি চোখের ডাগর কালো আঁখি,

তবু যেন জোর করেই তার গতি আটকে রাখি।

গুমরে কাঁদে প্রেমের মন পাখিটা ভীষণ ব্যথায় ,

একটু সুখ খুঁজতে থাকে মনের আপন ঠিকানায়।

এমনি করেই কেটে যায় দুঃখের সময়,

কেউ এসে নেয় না খোঁজ, নেই যে কোন প্রণয় ।

আসবে বলে রেখে গেল আজো এলো না,

কি জানি কেন এখনো তার মান ভাঙ্গলো না?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance