STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

5  

Partha Pratim Guha Neogy

Romance

জীবনের স্বপ্ন

জীবনের স্বপ্ন

1 min
1.2K

এ জীবনে আছে হাজারো মনের রিক্ততার কন্ঠ,

ভেবোনা এটা অন্য ভাবনাদের সঙ্গে অব্যক্ততার দ্বন্দ্ব!

তোমার চোখের জলের ঝর্ণাতে মিশিয়ে নাও আমায়,

যেখানে রঙ্গীন ভোরের সকালে গান শোনাবো তোমায়। 


তুমি সুরের মোহনায় ভাসো ত্রিনয়নে জানো কী তা অনিমেষ?

তোমার স্পর্শের স্নিগ্ধতায় মগ্ন বাদ্যে বুনি কল্পনাজাল খুঁজে তোমার শ্রান্ত দেহাবশেষ! 


আজি এ আকাশের নিচে গড়বো চলো এক কাব্য।

তুমি, আমি ও আমরা মিলে খুঁজবো গন্তব্য।

দিশেহারা ওই মনোমালিন্যেরা নেবে তবে বিদায়।

তোমার আমার ঠুনকো জীবনের একমাত্র স্বপ্নের অভিপ্রায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance