STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Classics

5  

Partha Pratim Guha Neogy

Romance Classics

কালো হরিণ চোখের মেয়ে

কালো হরিণ চোখের মেয়ে

1 min
922

শোনো, কালো হরিণ চোখের মেয়ে

আমার দিন কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। 


গ্রীষ্মের তপ্ত দহনের দিনে, কিছু মেঘ কিনে

যদি ভাসে মধ্য দুপুর

তবু মেয়ে জানে, তার চোখ মানে কারো হৃদয় পদ্মপুকুর। 


এই যে মেয়ে, কালো হরিণ চোখ

তোমার বুকে আমায় চেয়ে তীব্র দাবির মিছিল হোক। 


তাকাস কেন?

আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?

কালো হরিণ চোখের মেয়ে

তুই তাকালে থমকে দাঁড়িয়ে থাকে

আমার বুকের বাঁ পাশ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance