STORYMIRROR

neelam samanta

Romance

5  

neelam samanta

Romance

দুরত্ব কমে এলে লং ড্রাইভে যাব

দুরত্ব কমে এলে লং ড্রাইভে যাব

1 min
592

দুরত্ব কমে এলে লং ড্রাইভে যাব

------------------------------------------------ নীলম সামন্ত


দুরত্ব কমে এলে লং ড্রাইভে যাব। 


শেষ পর্যন্ত 

কিছু অনিদ্রা, চোখের জল 

পিছলে পড়েছিলাম বৈষ্ণবের তালুতে আর 

পাহাড়ের দিকে চোখ রেখে প্রাণ দিয়েছিল 

ঈশ্বর নামের সন্ন্যাসী।  


অলটিচিউট মাপতে গিয়ে দুরত্ব গুলিয়ে যায়।


প্রাপ্তবয়স্কের কবরে গন্ধরাজ 

নাম জানিনা 

সবুজ দানাশস্য ছড়ানো পথ ধরে নামতে নামতে 

অলটিচিউট কমে। 

দুরত্ব বাড়ে;

বাড়তে বাড়তে হাঁপিয়ে উঠি 

অনিমন্ত্রিত শোক আর কক্ষচ্যুত চাঁদের কাছে-


দুরত্বটা কমে গেলে আমরা সত্যিই যাব লং ড্রাইভে ৷ 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance