STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

মিছরির ছুরি

মিছরির ছুরি

1 min
13

মানিক চন্দ্র গোস্বামী 

মুখে হাসি, মনে ক্রোধ, চরিত্র অদ্ভুত,
ব্যবহার, আদব কায়দায় নেই কোনো খুঁত।
বিনয়ী কথায় পটু, অন্তরেতে বিষ,
প্রতিশোধ স্পৃহায় যেন জ্বলছে অহর্নিশ।
সরল মনে এমন লোককে বিশ্বাস যদি করি,
সুযোগ বুঝে হাসির ছলে চালিয়ে দেবে ছুরি।
ভালো মানুষের মুখোশ পড়ে বন্ধুত্বের ছলে,
পেছন থেকে হানবে আঘাত পরম সুকৌশলে।
মিষ্টি কথার ফুলঝুরিতে সপাট চাবুক মেরে,
গভীর আঘাত হানবে জেনো সাদাসিধে অন্তরে।
বহু ঘটনার সাক্ষী রয়েছে ভারতের ইতিহাস,
ক্ষমতার লোভে হাসিমুখে করে দেশের সর্বনাশ।
রাজনীতি বলো, কূটনীতি বলো, সীমাহীন গালাগালি,
স্বার্থসিদ্ধির মতলবে খোঁজে দূর্নীতির চোরা গলি।
এমন ছুরিতে রাজপাট যাবে, হারাবে যে সম্মান,
কুকীর্তির নীরব মন্ত্রে রাজা হবে খানখান।
              xxxxxx


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics