STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Fantasy

4  

Manik Chandra Goswami

Classics Fantasy

আশায় আছি বেঁচে

আশায় আছি বেঁচে

1 min
10

মানিক চন্দ্র গোস্বামী 

জটিল এই পৃথিবীতে আমি, দাবার এক সান্ত্রি,
রাজা নই, নইতো আমি হাতি, ঘোড়া, মন্ত্রী।
অলক্ষে দাবাড়ু বসে,
প্রতি চাল দিয়ে হাসে,
চরকি ঘোরান আমায়, সেই ষড়যন্ত্রী।
হাতে তাঁর ধরা আছে জীবনের তন্ত্রী।

ছক বাঁধা সীমানায় গতি অবরুদ্ধ,
রণ সাজে সজ্জিত, তবু চাল সীমাবদ্ধ।
সামনে বিরোধী সেনা,
অগ্রসরে করে মানা,
মাথাটি শান্ত রাখি, হই নাতো ক্রূদ্ধ,
ভুল যদি করে বসি, হবো কারারুদ্ধ।

আড়াই এর প্যাঁচে পড়ে, হয়ে পড়ি অসহায়,
বেঁচে আছি সহসাথী যোদ্ধার ভরসায়।
বাঁধা আছি নিয়মেতে,
কেমনে যে লবো জিতে,
ভয়ে থাকি এই বুঝি মৃত্যুর দরোজায়,
শত্রুর প্যাঁচে পড়ে এ জীবন রাখা দায়। 

দাবাড়ুর হাতে বাঁধা জীবনের কল্যাণ,
ঘেরাটোপে থেকে নাই সোজা পথে পরিত্রাণ।
বেঁচে আছি এই বেশ,
মেনে নিই পরিবেশ,
খুঁজে নেবো আঁধারেত জ্যোৎস্নার অবদান,
বাতাসে ছড়িয়ে যাবে বিজয়ীর সম্মান।

       XXXX


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics