STORYMIRROR

Sougat Rana Kabiyal

Abstract Classics

4  

Sougat Rana Kabiyal

Abstract Classics

অর্জুনের শঙখ-ধ্বনি.....

অর্জুনের শঙখ-ধ্বনি.....

1 min
310

তোর মেয়েবেলার ভেজা নিশ্বাসে.. 

স্পষ্ট আমি নোনা স্পর্শ টের পাই.. 

রাত ভোর জেগে থাকি অনুশোচনা সহমরণে..! 


প্রতিদিনের তোর নির্ঘুম শিশু রাতে,

বাঁচবো বলে যে পৃথিবীর গল্প তোকে বলেছিলাম..

আজ আমি সেই রাতে বাঁচা বিভীষিকাময় এক জীবন....! 


এক নৃশংস মুখ, 

আমাদের পৃথিবী নিয়ে খেলে গেলো পশুত্বের খেলা,

আমাদের মাঝরাতের ভেজা চোখের ভালোবাসা 

কি আর বুঝবে মূর্খ....!


যতবার আসবে ঝরের রাত্রি.. 

ততবার জানিস আমরা আরও প্রবল স্রোত..

খেলার শেষে কে জেনেছে, ধ্বংস হচ্ছে কার দূত...?


প্রতিটি ফোঁটা ঠিক ফিরিয়ে দেবো ওদের......

বোকা ওরা, নিজেদের পায়ের নিচের মাটিতে

নিজেরাই বপণ করছে নিজেদের অভিশাপ......! 


যদি তোর কবিয়াল বেঁচে থাকে.....

তবে নিশ্চিত জানিস..

ওদের নির্বাসন শুধুই সময়ের গল্প.....!


জানিস তো পাখি,

ইতিহাসের প্রতিটি সাম্রাজ্য কিন্তু

নিজের পতনের জন্মচিহ্ন নিয়েই সৃষ্টি হয়.....!


অর্জুনের শঙখ-ধ্বনি..... 

---- সৌগত রাণা কবিয়াল


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract