STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics Others

4  

Kausik Chakraborty

Abstract Classics Others

হে বিশ্বায়ন খবর নাও

হে বিশ্বায়ন খবর নাও

1 min
748

বিছানা ঘেঁটে ছায়া কুড়নোর সময় কুড়িয়ে তোলা হাঁড়ি

ভাতের উপদ্রব নির্মীয়মান আকাশচুম্বী ঘরে

খেলা করার জন্য যেমন প্রয়োজন নীলচে মশারি

তেমন ভাবে আর ভাবা হয়নি একটিও আঁচড়ে


হে বিশ্বায়ন, খবর নাও!


খবর নাও কোনো পালটে যাওয়া ভিতে

নারকোল জলে কতটা মেশানো ছিল টক্সিনের গন্ধ


দিনমজুরিতে ফিরে পাওয়া আয়ে অধিকার, সস্তা না...

এদিকে উঠতে গিয়ে হোঁচট খাবার খবর 

আনাচেকানাচে নুইয়ে যাচ্ছে বাদুড়ের ভারী ডানা


হে বিশ্বায়ন, খবর নাও!


হঠাৎ হাসিল করা ঝরে যাওয়া ঘাম

কথা ছিল শোকেসে সাজিয়ে রেখে অস্ফুটে নিভে যাওয়ার-

ধ্বংসের আগে পাওয়া প্রাগৈতিহাসিক রিপোর্টারের চিঠি, চেঁড়াখাম-


হে বিশ্বায়ন, খবর নাও!


আমি জানতে চাই

তারা সকলেই শেষমেশ কাকে বিশ্বাস করতে চেয়েছিল...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract