STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics Fantasy

5  

Kausik Chakraborty

Abstract Classics Fantasy

গুহাচিত্র

গুহাচিত্র

1 min
507


আপাতত বসে আছি বারান্দার ধারে-

একটা একটা করে ট্রেন চলে যাচ্ছে শরীর ঘেঁষে

এদের আমি চিরকালই আঁকতে চেয়েছিলাম ইলোরার গুহাচিত্রে।

পরিবর্তে ধোঁয়া ওঠা কাপের দেয়ালে ব্রিগ্রেড চলোর ডাক

ঝিম ধরা চৌকাঠ তৈরি হবার আগে তুমি পান করেছ আমায়।

সেই থেকে ঘামভর্তি শরীরে চাকা চাকা অবগাহন দাগ...

রেলিঙের অম্লস্বাদ গ্রহণ করার কথা আমি রোজ বলেছি-

বেঁধে দিয়েছি সমস্ত কসরতের অপ্রত্যাশিত ফলাফল-

এই ট্রেন চলে গেলে যোনীপথে ছড়িয়ে রাখব নুড়ি

সব চঞ্চলতার কখনও উপমা আঁকা যায় নি গুহার দেয়ালে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract