STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Fantasy Others

3  

Kausik Chakraborty

Abstract Fantasy Others

ক্ষয়ক্ষতির দায়

ক্ষয়ক্ষতির দায়

1 min
46

ছেড়ে গেলি?

নাকি চাকা ঘোরার সমস্ত দায় দিয়ে

ঢাকলি নিজের মমি সুখ


আমার আর রাত হওয়া হল না

ঘোড়ার নালের পাশে খুঁজে নিস পুরনো বর্ম

আমিও সকাল কিনি কমদামে

আর রাত বাড়লে সেগুলোকেই বিক্রি করি চড়ায়


দেখ কেমন পুরো রাত জেগে থেকেও

তোর সোনালী পায়ে মাখিয়ে দিচ্ছি মৃত ঘুম

কারা যেন দেখে...

আমি আমার দিকে ঘুরিয়ে নিই দায়

আমার জন্যই তোর হতভাগ্য আঙুলে মোমের দাগ?


আমি জানি আমি ক্ষয়িষ্ণু পাহাড়

তুই বারবার বরফের কথাই বলতিস

এই জেগে থাকা আলো তমগুণে দোষী


আমি রোজ তর্ক করতাম না?

বিষয় ক্ষমতাহীন...

চাঁদের কথা ছিল মধ্যস্থতা করবার...

করেনি...


আজ তোর ক্ষয়ক্ষতির দায় ভোর মাপে আমার জিম্মায়...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract