STORYMIRROR

Abhijit Halder

Abstract Classics

5  

Abhijit Halder

Abstract Classics

আজি এই প্রহরে

আজি এই প্রহরে

1 min
509

আজি এই প্রহরে ফুটেছে ফুল

তোমার চোখের পাতা হতে

দুঃখ ছুঁয়ে যত আকাশ নামে

নীল প্রজাপতির ডানা মেলে।

মানুষের ভিড় আর মানুষ

যেখান হতে তুমি আসো

নীল চাঁদের পাহাড় ঘেঁষে

সেখান হতে আমি মৃত

সবুজ বনানীর শুকনো ঘাসে।

নিসর্গ পৃথিবীর মানচিত্র ভেদ করে

দেখা দাও তুমি বারে বারে

আজি এই প্রগাঢ় নীলকন্ঠ -এর বিষে

সমুদ্রের আগুনে জীবন্ত লাশ

কফিনের মোড়া চাদরে।।


 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract