STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

5  

Manik Goswami

Abstract Classics

ভিন্ন ভাবধারা

ভিন্ন ভাবধারা

1 min
516

ভিন্ন ভাবধারা  prompt - 9

মানিক চন্দ্র গোস্বামী


ভোরটি হতেই ঐ চলেছে রুগ্ন দেহ চাষী,

লাঙ্গল কাঁধে বলদ দুটির সাথে;

মেঠো পথটি পার হয়ে ক্ষেতের 'পরে আসি,

শুরু করে দিনের কাজটি, লাঙ্গল শক্ত হাতে।

বৃষ্টি, রোদে সারাদিনের পরিশ্রমের শেষে,

ভালোলাগার খুশিতে ভরে মন;

ধানের গোলা ভরে ওঠার ক্ষুদ্র অভিলাষে,

আশা নিয়ে বসে ঘরে আপন পরিজন।

সবল বাহুর লাঙ্গল চাপে ভাঙ্গে ক্ষেতের মাটি;

ধরনীর বুকটি গেছে চিরে, 

দেবতারে প্রনাম শতকোটি,

মাটির দেওয়া সম্পদে ঘর উঠবে ভরে।

ভয়তো লাগে, অতিবৃষ্টি, খরায় স্বপ্ন ভাঙে,

প্রকৃতির রুদ্র রোষে মাথায় পড়ে হাত;

মনের খুশি হারাবে যতেক রঙে,

বুকের জ্বালায় বেদনা দেবে সাথ।

আমরা কিন্তু মত্ত নিজের সুখে,

ভুগছি মোরা বিত্ত লালসায়;

চেষ্টা আছে বাবুয়ানিতে টেক্কা অন্যকে,

মগ্ন শুধু রয়েছি বিলাসিতায়।

লক্ষ্য মোদের চতুর্দোলায় চড়ে,

ছুটে বেড়াই অবাস্তবের পিছে;

লক্ষ্য রাখি না যারা পাশের ঘরে,

অন্ন জোগায় ক্লান্ত হয়ে কাজে।

অবাক লাগে ভাবতে এমন

ভিন্ন ভাবনা রয়েছে দুনিয়ায়,

মেহনতি মানুষ কাজেতে মগন,

অকর্মন্য মূর্খ করে বড়াই।

ফাঁকি দিয়ে অনেকে লুটতে থাকে টাকা,

ভোগবিলাসী, মত্ত বাসনায়;

কর্মপটুর দিন চলে না, পকেটটা যে ফাঁকা;

তবু, হাজার কাজে শান্তিটুকু পায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract