STORYMIRROR

Gopa Ghosh

Abstract

4  

Gopa Ghosh

Abstract

সূর্যাস্তের লাল আভা

সূর্যাস্তের লাল আভা

1 min
597

আমার জীবনের প্রতিচ্ছবি দেখি

সূর্যাস্তের লাল আভায়,

অস্ত যাওয়ার সময় আসন্ন,

এখন শুধু থাকা অপেক্ষায়।

এখন সিঁদুরে রাঙা মেঘ,

আর ভয় ধরায় না মনে,

লাল পলাশ দেখে মন

জেগে ওঠে না শিহরণে।

সেই বাঁধ ভাঙ্গা উচ্ছাস,

ঝিমোয় মনের অন্দরে,

ভাসায় না আগের মত

কোনো অজানা প্রান্তরে।

বেহিসাবী ভালোবাসা যেনো

এখন হয়েছে হিসাবী,

অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে

হয়েছি বেশ স্থিতধী।

তবু অভিমানী মন মাঝে মাঝে

জল এনে দেয় চোখে

পরক্ষনেই তা মেঘের মত

উড়ে যায় প্রিয়জনের

আন্তরিক ডাকে।

অপেক্ষায় থাকি এক

নতুন ভোরের,

অস্তমিত জীবন সূর্য্য

আবার উঠবে,

শুরু হবে এক নতুন দিনের।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract