STORYMIRROR

Gopa Ghosh

Tragedy Others

3  

Gopa Ghosh

Tragedy Others

যদি হারিয়ে যাই

যদি হারিয়ে যাই

1 min
219

যদি কোনোদিন হারিয়ে যাই,

এই পৃথিবীর জনপদের ভিড়ে,

তুমি খুঁজবে জানি, তবু কেনো 

এক বিষাদ আমার মনকে 

ঘিরে ধরে বারে বারে।

যদি আমার সাথেই তুমি 

হারিয়ে ফ্যালো বুকের মাঝে,

জমে থাকা ভালোবাসার অবশেষ।

জেনো তোমাতে আমার কাতর 

দৃষ্টি অনিমেষ।

আমি ফিরে আসবো হয়তো 

আবার তোমার টানে,

তখনো কি আমায় খুঁজে পাবে 

আগের মতই তোমার হৃদয় মাঝে?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy