STORYMIRROR

Gopa Ghosh

Abstract

4  

Gopa Ghosh

Abstract

একা নই

একা নই

1 min
431

যখন আমার যাত্রা শুরু,

পথ চলেছি ঝড়ের মতো,

অজানাকে জানতে জানতে

এগিয়েছিলাম সোজা পথে,

দেখেছিলাম এত দূরের আকাশ,

মেশে দূর সাগরের পারে,

তেমন করে দূরের মানুষ

আসে কাছে ভালোবাসে যারে।

আকাশ কালো মেঘের মতো

চোখেও নামে বৃষ্টি,

মিলে মিশে এক হয়ে যায়

এ কী বিধাতার দৃষ্টি।

এমন করেই এগিয়ে দেখি

মোটেও নইকো আমি একা

সাথে আছে আমার স্বপ্ন, 

আমার আশা, আর আমার

জীবনে এগিয়ে যাওয়ার কথা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract