STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

শ্রাবনের ধারার কড়চা

শ্রাবনের ধারার কড়চা

1 min
266

শ্রাবনের মেঘে বৃষ্টি পড়ে,

ধীরে ধীরে রাস্তায় জমে জল

কলেজ ছাত্রী মেয়েটি খোঁজে 

বৃষ্টি ভেজার ছল


রাস্তার জানালার পাশে একটি ছেলে

উদাস চোখে খোঁজে যেন কাকে

কলেজ পড়ুয়া মেয়েটি তাকে

দৃষ্টি দিয়ে ডাকে


গ্রিলের ফাঁকে বিষণ্নময়ী এক

গৃহবধু বাড়ায় তার করতল

বৃষ্টির জলের সাথে মেশে 

অজান্তে তার চোখের জল


প্রচন্ড বৃষ্টিতে চলন্ত রিকশায় যায়

দূরন্ত প্রাণোচ্ছল প্রেমিক জুটি

পর্দার আড়ালে অধরে অধরে

চলে অবাধ খুনসুটি


অফিস ফেরত সংগ্রামী বৌদির

গর্বের সিঁদুর রাঙা মাথায়

ঝমঝম করে বৃষ্টি পড়ে

বাঁধ মানে না তার ছাতায়


বৌদি বৃষ্টিতে স্বপ্ন নিয়ে হাঁটে

আনমনা তার মন

বাতাসে উড়ে যায় অবাধ্য আঁচল

জলে ভেজে তার তৃষিত যৌবন।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract