STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

ভিটেমাটি

ভিটেমাটি

1 min
355

ভিটে মাটি ছাড়লে পরে

    লোকে বলে বাস্তহারা

নিজের বাড়ি ছাড়তে হলে

   লোকে বলে বাড়ি ছাড়া

শহরের উপকন্ঠে। ওগো 

     শ্যামলিমায় ছিল ভরা

আমার অনেক দিনের ঘর 

     আদর যত্নে গড়া

জানিনা কেন সে পাগল মন

    ছুঁড়ে ফেলে দিল আনন্দধন

বড় শহরে ,ছোট্ট বাসায়

      না আছে মাটি, না গগন

এ মাটি দিয়েছে কত

      ফলে ফুলে ভরা

সবুজে সবুজে প্রাণ চঞ্চল

      খুশির আলোক ঝরা

মাটি মা ডাকছে তোরে

       বুকে আঁচল পেতে

আয় ফিরে আয় হতভাগা

      মাটির সুগন্ধ নিতে

এখানে ভোরের নরম আলো

      সোনার রঙে ভরে

গোধূলি বেলার আকাশ দেখে

       ওগো মন কেমন করে

ঘাসের ফুলে প্রজাপতি ডানা মেলে

   সূদুরের ইন্দ্রধনু কত না কথা বলে

মাটির মূল্য বোঝেনা যে জন

     কোথায় পাবে সে অরূপ রতন

ক্ষ্যাপা মন ওরে তুই শোন

      মাটির ডাক শোন  ।।


        


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract