STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy

5  

Manab Mondal

Abstract Tragedy

গোলাপের কাঁটা

গোলাপের কাঁটা

1 min
549

দিনরাতের গল্প গুলো সমুদ্রের ঢেউয়ের মতো

বিব্রত করে যায় আমার সমুদ্র সৈকত অবসরকে।

গোলাপের কাঁটা মতো যত স্মৃতি

এক অব্যাক্ত অনুভূতি বিঁধছে বারবার আমাকে

যাকে ধরে রাখার চেষ্টা করেছি।

সেতো সমুদ্রের বালির মতো 

থেকেই চলে গেছে সময়ে স্রোতে গা ভাসিয়ে।

আলগা দিয়েছে সম্পর্কের সুতোকে

বলে দিয়ো না দোষ

হার মেনেছি বহুবার, তাকে জেতানোর আশায়,

মনখারাপীর সন্ধ্যায় দেখি সমুদ্র কতো গল্প বলে

অন্ধকারে কোলে ঘুমিয়ে পরে পৃথিবী

একটা সম্পর্ক সমুদ্রের মতো বিস্তৃতি

গোলাপের কাঁটা দিয়েছে বড়ো যন্ত্রনা

দুই দিন মিষ্টি হেসে

ঢেউয়ের সাথে অভিমানি আমি হারিয়ে যেতে চাই  

কিন্তু সে নেয় না আমায়, বালির আশ্রয়ে  

রাত কেটে যায় নক্ষত্রের পাহারায়

অন্ধকারে কারাগার থেকে মুক্তি করে না

আমায় কোনো ভোরে আলো।

নতুন করে গোলাপের কাঁটা দেয় না যন্ত্রনা।

অথচ পুরনো গোলাপটা সব পাঁপড়ি ঝড়ে

কাঁটা গেছে রেয়ে আঘাত দেবার তরে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract